অভিষেকের যে সফলতায় আবেগে ভাসলেন অমিতাভ
অভিষেক বচ্চন, বলিউডে প্রথম কাজ শুরু করেছিলেন ২০০০ সালে 'রিফিউজি' ছবি দিয়ে। এই সিনেমায় কারিনা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিষেক। সেই সময় থেকেই এ অভিনেতাকে মনে ধরেছিল দর্শকদের। তবে ভালো অভিনয় করলেও সবসময় অভিষেকের তুলনা করা হয়েছে তার বাবা বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে।
দর্শক যেন সবসময় অমিতাভকে খুঁজতে চেয়েছেন তার মধ্যে। কিন্তু বাবার ছায়াকে ছাড়িয়ে কীভাবে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হয় এবার তা করে দেখিয়েছেন অভিষেক বচ্চন। এ কারণে ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্বয়ং বিগ-বি।
নিউজ এইটিনের খবরে বলা হয়েছে, সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ছবি 'দশভি'। এ ছবিতে ফের একবার সবাই পিলে চমকেছেন অভিষেকের অভিনয় দেখে। ছবিতে তিনি একজন নেতা। কিন্তু ক্লাস টেন পাস করেননি। আর এ ক্লাস টেন পাস করা নিয়েই নতুন যুদ্ধ নেমে আসে তার জীবনে। জেলের কুঠুরি থেকে পড়াশোনা শুরু করেন তিনি।
অন্যদিকে অভি...
