আ.লীগে পদ বাণিজ্য-দখলবাজি বন্ধের আহবান জুয়েলের
আসন্ন সম্মেলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের রাজনীতির মাঠ। এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করে দলীয় পদবী, মনোনয়ন বাণিজ্য এবং দখল বাণিজ্য প্রতিরোধের ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
শনিবার কক্সবাজার শহরের এক অভিজাত রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
কায়সারুল হক জুয়েল বলেন, আমার বাবা কখনো কোনো অপকর্ম প্রশ্রয় দেননি। আমিও নিজে কখনো অন্যায় কাজে জড়িত নেই ও ছিলাম না। কখনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই, দিবও না।
জুয়েল বলেন, আজকে চারিদিকে রাজনীতির নাম দিয়ে নানা অপকর্ম চলছে। তাদের অপকর্মগুলো দলের দুর্নাম ও জননেত্রী শেখ হাসিনার বিশাল অর্জনকে ধূলিসাৎ করছে। আমি সেই অনিয়মকে ভাঙ্গতে এবং জেলা আওয়ামী লীগের হারানো ঐতিহ্য ফিরাতে আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়...
