‘আনন্দ দেওয়াই আমাদের কাজ’
হেডিংলি টেস্ট শুরুর আগে সতীর্থদের উদ্দেশ্যে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, আমাদের সবাইকে ভাবতে হবে- আমরা বিনোদন জগতের মানুষ, মানুষকে আনন্দ দেওয়াই আমাদের কাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস এবং নটিংহ্যামে টানা দুই টেস্টে দাপুটে জয় পায় স্বাগতিক ইংল্যান্ড। বিশেষ করে নটিংহ্যাম টেস্টের শেষ দিনের প্রথম সেশনের পানিপান বিরতির পর ২৯৯ রানের বিশাল টার্গেট তাড়ায় টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস।
টানা দুই টেস্টে জয়ের পর ইংলিশদের এখন একটাই চাওয়া সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করা। এমনটি জানিয়েছেন চলতি সিরিজে অধিনায়কত্ব পাওয়া ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস।
তিনি বলেন, বুধবার অনুশীলন শুরুর আগে সতীর্থদের বলেছি, টেস্টের ফল পাঁচ দিন পর জানা যাবে। কিন্তু আপাতত আমরা শেষ দুই সপ্তাহে যা করেছি, সেটিই হেডিংলিতে ক...
