আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু উমর গুলের
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন উমর গুল।
এক বছরের চুক্তিতে আফগানিস্তান দলের নতুন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের এই সাবেক তারকা পেসার। চুক্তির মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, জুনে জিম্বাবুয়েতে সাদা বলের সিরিজ দিয়ে শুরু হবে গুলের কোচ জীবন। আফ্রিকার দলটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ থেকেই রশিদ খানদের দায়িত্ব নেবেন গুল।
আন্তর্জাতিকে অভিষেক বলা হলেও কোচ হিসেবে অভিজ্ঞতা অনেক আগেই অর্জন করেছেন গুল।
গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বোলিং কোচ হিসাবে শুরু হয় গুলের কোচিং ক্যারিয়ার।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের ক্যাম্পে বোলিং পরামর্শক হিসাবে কাজ করেন গুল। ওই ক্যাম্পে আফগান দলের ব্যাটিং উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয় সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনুস খানকে।
...
