বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫
পটুয়াখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের বনানী সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করে সরকারদলীয় লোকজন। যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে একটি সমাবেশ আয়োজিত হয়। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর সরোয়ার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেওয়া শুরু করেন। এ ...
