ইংল্যান্ড টেস্ট দলে সুনামগঞ্জের মৃদুল দাসের ছেলে রবিন দাস
লর্ডসে শুরু হয়েছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। বৃহস্পতিবার খেলা চলাকালিন ৩৮তম অভারে ফিল্ডিং করতে নামলেন এক তরুণ।
কিন্তু তার জার্সিতে ছিল না কোনও নাম, ছিল না কোন নম্বর। খোঁজ নিয়ে জানা গেল, তার নাম ‘রবিন জেমস দাস’।
তিনি বাংলাদেশের সুনামগঞ্জ শহরের সুপরিচিত মুখ, সাবেক ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাসের ছেলে।
রবিন দাসের বাবা মৃদুল দাস টেমস নদীর পাড়ে মেমসাহেব নামে একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন। ছেলের এই অর্জনে সুনামগঞ্জে এক সময়ের বিখ্যাত ক্রীড়াবিদ মৃদুল কান্তি দাস বলেন, ‘অবশ্যই খুশি তবে তার আরও অনেক দূর যাওয়ার সুযোগ আছে।’
রবিন অতিরিক্তি ফিল্ডার হিসেবে লর্ডসের মাঠে নেমেছিলেন বৃহস্পতিবার। যদিও মাত্র চারটি ডেলিভারির সময় মাঠে ছিলেন তিনি। রবিন যখন মাঠে নামেন তখন লর্ডস টেস্টে প্রথম একাদেশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং গ্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন। বাইরে গিয়...
