ইউক্রেনে ৪৫ ফুট পরিখায় মিলল গণকবর
ইউক্রেনের বুচা শহরে একটি গির্জার নিচে ৪৫ ফুট দীর্ঘ পরিখায় গণকবরের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে এই চিত্র প্রকাশ পেয়েছে। এই শহর থেকে সম্প্রতি রুশ বাহিনী নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে। খবর রয়টার্সের।
রয়টার্সের সাংবাদিক শনিবার কিয়েভ থেকে ৩৭ মাইল দূরের বুচা শহর ঘুরে দেখেছেন। সেখানে তিনি বুচার সড়কগুলোতে মরদেহ পড়ে থাকতে দেখেন। একটি গির্জায় গণকরব উন্মুক্ত করে রাখা আছে। সেখানে মৃত মানুষগুলোর হাত-পা বেরিয়ে আছে।
রাশিয়া অব শ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটি ইউক্রেনের এক ধরনের উসকানি বলে দাবি করেছে তারা।
বুচার মেয়র আনাতোলি ফেদোরুক জানিয়েছেন, শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। অনেককে গণকবর দেওয়া হচ্ছে।
বুচার মেয়র আরও বলেন, এসব মানুষকে মাথার পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছে।’ তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়...
