ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে।
সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে সেই হিসাব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক
শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ার। এর সর্বশেষ তথ্য অনুযায়ী—
সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০ দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়; যেখানে ইউক্রেন ২২তম।
রাশিয়ার সৈন্য সংখ্যা ৮ লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ। তবে উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও আড়াই লাখ।
রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় কর...
