Wednesday, April 22

Tag: উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

উইন্ডিজ সফরে টি ২০ দলেও তাসকিন

খেলা
দুর্দান্ত ফর্মে ফেরা পেসার তাসকিন আহমেদ ইনজুরির দরুন দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। একই কারণে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজেও অনুপস্থিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নি পুরোপুরি চোটমুক্ত না হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর বাংলাদেশ তিনটি করে টি ২০ ও ওয়ানডে খেলবে। প্রথমে তাকে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছিল। মঙ্গলবার টি ২০ দলেও অন্তর্ভুক্ত হলেন এই ডান-হাতি পেসার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে তাসকিনকে। ফিজিওর পরামর্শ অনুযায়ী খেলবে সে।’ ১৬ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।...