উদ্ধারের পর মারা গেল কুয়ায় পড়া সেই আফগান শিশু
আফগানিস্তানে একটি কুয়ার মধ্যে চার দিন আটকে থাকার পর ছয় বছরের শিশু হায়দারকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না।
টানা ৪ দিন ধরে চেষ্টার পর উদ্ধারকারীরা ছয় বছরের শিশু হায়দারকে কুয়া থেকে শুক্রবার বিকেলে তুলতে সক্ষম হয়। খবর আরব নিউজ ও বিবিসির।
উদ্ধারকারীরা জানান, বৃহস্পতিবারই কুয়ার ভেতর থেকে তার আর কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না তারা।
উদ্ধারকারী দল মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে রাজধানী কাবুলের হাসপাতালে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হয়েছিল।
উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর প্রথম কয়েক মিনিট তার নিঃশ্বাস পড়ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের দল তাকে অক্সিজেন দেয়। চিকিৎসক দলটি যখন তাকে হেলিকপ্টারে তোলার জন্য নিয়ে যাচ্ছিল, তখনই শিশুটি মারা যায়।
মরক্কোয় রায়ান নামে একটি শিশু কুয়ার ভেতরে আটকে থাকার চার দিন প...
