কত সোনা আগলে রেখেছিলেন বাপ্পি লাহিড়ী? কারা পাবেন এসব সোনা?
১০ আঙুলে ১০ রকমের আংটি। কব্জিতে চওড়া মণিবন্ধ। গলায় রত্ন খচিত নানা ধরনের পেনডেন্ট, হার। তার অঙ্গ জুড়ে সর্বক্ষণ শোভা পেত নানা ধরনের অলঙ্কার। এই সোনার গহনাই ছিল সদ্য প্রয়াত বাপ্পি লাহিড়ীর স্টাইল। সোনার গহনা ছাড়া যেন কল্পনাও করা যেত না এই জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকারকে।
নিজেকে সোনায় মুড়ে রাখা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তার। সোনা তার কাছে ছিল সৌভাগ্যের প্রতীক। শেষ জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিয়েছিলেন সোনার পেয়ালা।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন তিনি।সে সময় সম্পত্তির হলফনামা দায়ের করার সময় নিজের সোনার গয়নার হিসাবও দিতে হয়েছিল এই সংগীতশিল্পীকে। হলফনামায় তিনি জানিয়েছিলেন, ৭৫৪ গ্রাম বা প্রায় ৬৫ ভরি সোনার গহনা রয়েছে তার। সঙ্গে ৪.৬২ কিলোগ্রামের রূপার গহনা। এ ছাড়াও চার লাখ রুপির একটি হীরার আংটিও রয়েছে। তারপর থেকে আট বছর পার হয়েছে। তার গহনার বাক্সে সম্ভবত আরও সোনাদানা ঢুকেছে...
