কিয়েভে আগুন নেভানোর সময় ফের রাশিয়ার হামলা, নিহত ২
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও আক্রমণ হয়েছে। রুশ বাহিনীর এ হামলায় ইউক্রেনে দমকলকর্মীসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খারকিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ওই দমকলকর্মী নিহত হন। অবশ্য প্রাণ হারানো ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি।
অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ইউরোপের এই দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, অগ্নিনির্বাপনের সময় শত্রুরা আবারও হামলা করেছে। এতে দু’জন দমকলকর্মী মারাত্মক আহত হয়েছেন। পরে একজন হাসপাতালে মারা...
