কিয়েভের ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানায় হামলা করার দাবি করেছে রাশিয়া।
শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার একটি বিস্ফোরণের পর মস্কোভা যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার কথা স্বীকার করার কয়েক ঘণ্টা পরই রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও জানা যায়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভ যত বেশি রুশ ভূখণ্ডে সন্ত্রাসী হামলা বা নাশকতার চেষ্টা করবে, আমরা তত কিয়েভের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়াব।
এর আগে গত বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কোভাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের দাবি অস্বীকার করে রাশিয়া বলেছে, জাহাজটিতে...
