খাদ্যপণ্য রফতানি নিয়ে ইউক্রেনকে ‘ব্ল্যাকমেইল’ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার পরিকল্পনাকে 'ব্ল্যাকমেইল' হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন সোমবার পুতনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। খবর আনাদোলুর।
মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, পুুতিনের আশ্বাসে ইউক্রেনের ওডেসা বন্দরে ২ কোটি টন গম বিদেশে রফতানির জন্য জাহাজে ভরা হলেও রাশিয়ার নিষেজ্ঞার কারণে কৃষ্ণসাগর দিয়ে এসব জাহাজ চলাচল করতে পারছে না।
এটা করে পুতিন আসলে ইউক্রেনকে ব্ল্যাকমেইল করছে। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে।
রাশিয়ার নেতারা শস্য বের করে নিতে ইউক্রেন ও তুরস্কের সঙ্গে একটি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে।
প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সমুদ্র সীমায় তুরস্কের নৌবাহিনী পানিতে রাখা মাইন সরাবে এবং আন্তর্জাতিক ...
