Sunday, May 3

Tag: জামিন পেলেন বিয়ের দাবিতে আসা সেই মৌ

জামিন পেলেন বিয়ের দাবিতে আসা সেই মৌ

জামিন পেলেন বিয়ের দাবিতে আসা সেই মৌ

বাংলাদেশ
প্রেম করে বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে বরগুনায় প্রেমিকের বাড়িতে আসা জামালপুরের শিখা আক্তার মৌ'র জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন তার জামিন মঞ্জুর করেছেন। ওই তরুণীর আইনজীবী এম. মজিবুল হক কিসলু বলেন, সোমবার সকালে ওই আদালতে তরুণীর পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন। তার উপস্থিতিতেই জামিন শুনানি হয়েছে। কিসলু বলেন, ওই তরুণীর বিরুদ্ধে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন যেসব ধারায় ১২ মে মামলা করেছেন সব ধারা জামিনযোগ্য। যার কারণে আদালত কোনো শর্ত ছাড়াই জামিন দিয়েছেন। মৌ আজই ঢাকা চলে যাবেন। আদালত বাদী মোশাররফ হোসেন, আসামি শিখা আক্তার মৌ, বাদী পক্ষের আইনজীবী ও আসামী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেছেন। আদালত আসামিকে কোন ধরনের ঝামেলা করতে নিষেধ করেছেন। শিখা আক্তার মৌ যদি মনে করেন তবে আইনে...