জামিনে বেরিয়ে ২ যুবককে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে চা খাওয়ার সময় হাসান সরদার (২৬) ও বাবুল হোসেন (২৮) নামে দুই যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় তরিকুল ও বশিরের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তরিকুল জেল থেকে জামিনে বের হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে হাসানকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হাসান ও বাবুল রামনগর তাঁতেরকাঠি ছালেহিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী।
আহত বাবুল জানান, সন্ধ্যার দিকে তিনি ও হাসান সরদার রামনগর চৌরাস্তা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে তরিকুল ও বশি...
