জিদানের ‘ঢুস’ শোভা পাচ্ছে কাতারে
জিনেদিন জিদানের সেই বিখ্যাত ঢুস শোভা পাচ্ছে কাতার বিশ্বকাপে। ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনালে হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত ঘটে। ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারেন ফরাসি তারকা জিদান। যে কারণে তিনি দেখলেন লাল কার্ড। ফ্রান্সও পারেনি সেই ধাক্কা সামলাতে।
কাতার বিশ্বকাপ উপলক্ষে সেই ঢুস ফিরিয়ে আনছেন আয়োজকরা। ২০০৬ বিশ্বকাপের সেই ঘটনা চাইলেও কেউ ভুলতে পারবেন না।
২০১৩ সালে সেই ঘটনাকে চিরস্থায়ী করে তুলেছিল এক ভাস্কর্য। আলজেরিয়ায় জন্ম নেওয়া ফ্রেঞ্চ শিল্পী আদেল আবদেস সামাদ ব্রোঞ্জের এই ভাস্কর্যটি বানিয়েছিলেন।
১৫ ফুটেরও বেশি উচ্চতার সেই ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর। দোহায় সমুদ্রের পাশে এক পদচারী সড়কে ২০১৩ সালের ৭ অক্টোবর সেটি বসানো হয়েছিল। কিন্তু জনগণের ক্ষোভের মুখে দ্রুতই সেটা সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। মাত্র তিন সপ্তাহ পর অর্থাৎ ২৮ অক্টোবর সেটি সরিয়ে নেওয়া হয়।
কাতারের অধিকাংশ মানুষে...
