জ্যাকুলিনের বিপদে পাশে নেই সাবেক প্রেমিক সালমান
এক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা বিষিয়ে দিয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন। বলিউড সহকর্মীরা বারবার সতর্ক করার পরও এই ধনকুবেরের সঙ্গ ছাড়তে পারেননি নায়িকা। ‘স্বপ্নের পুরুষ’ সুকেশকে বিয়েও করতে চেয়েছিলেন জ্যাকুলিন।
২০০ কোটি রুপি পাচার মামলায় এমন তথ্যেই জানতে পেরেছেন মামলার তদন্তকারীরা।
এবার জানা গেল নতুন তথ্য। জ্যাকুলিনের বিপদে সবসময় এগিয়ে আসতেন সাবেক প্রেমিক সালমান খান। তাকে বলিউডে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নায়ক এবার সাবেক প্রেমিকার পাশে নেই। ২০০ কোটি রুপি পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই বন্ধুর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন সালমান।
মূলত বিতর্কের অংশ হতে চাননি বলিউড ভাইজান।
বলিউডের এই মোহময়ী নায়িকা আর্থিক তছরুপ মামলায় ইতোমধ্যেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। গত বুধবার দিল্লি পুলিশের আর্থিক তদন্ত শাখায় তদন্তরকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় ...
