ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকা থেকে মেঘনাঘাট পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অতিরিক্ত যান চলাচল, বিভিন্ন পয়েন্টে অবৈধ ইউটার্ন, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় রাস্তা সংস্কার ও হাইওয়ে পুলিশের উদাসীনতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, সাইন বোর্ড ও মেঘনাঘাট এলাকায় মঙ্গলবার সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট এ যানজটের কবলে পড়ে শত শত পরিবহণ যাত্রী চরম ভোগান্তির শিকার হন। অনেকে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এশিয়ান হাইওয়ের নয়াপুর এলাকায় মঙ্গলবার সকাল থেকে সড়ক ও জনপদ বিভাগের অধীনে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়।
এ সময় নয়াপুর এলাকা থেকে বন্দর উপজেলার মদনপুর, লাঙ্গলবন্দ, সোনারগাঁও উপজেলার দড়িকান্দি, কাঁচপুর ও মেঘনাঘাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। সময় বাড়...
