নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ ফ্ল্যাট থেকে এক টালিউড অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ অভিনেত্রীর নাম পল্লবী দে। ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এ অভিনেত্রী।
এ ছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।
রোববার পশ্চিমবঙ্গের গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন তার সঙ্গী। এর পর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একে আত্মহত্যাও বলা যাচ্ছে না। কারণ পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গড়ফা থানা পুলিশ সূত্রে খবর, গত ...
