নিলামে ইভ্যালির ৭ গাড়ি কিনলেন যারা
হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি খোলা নিলামে বিক্রি করেছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ।
আদালতের এক নির্দেশনা অনুযায়ী, হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রারের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ধানমণ্ডি ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম অনুষ্ঠিত হয়। এ নিলামে ১৩০ জন ডিলার নিলাম কার্ড সংগ্রহ করেন।
নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে রেঞ্জ রোভার।
প্রথমে বিলাসবহুল রেঞ্জ রোভার ব্র্যান্ডের (ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮) গাড়িটি নিলামে তোলা হয়। গাড়িটির ন্যূনতম ১ কোটি ৬০ লাখ টাকা নিলামের মূল্য ধরা হয়। এই গাড়িটি সর্বোচ্চ দাম ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন হাবিবুর রহমান নামের এক প্রকৌশলী। গাড়িটি কিনতে দ্ব...
