নড়বড়ে সাঁকোতে হাজারও মানুষের পারাপার
রাজধানীর ডেমরায় বাঁশেরপুল এলাকায় ডিএনডি খালের উপর নির্মিত শেখ রাসেল নামে বাঁশের সাঁকোয় প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এদিকে নড়বড়ে ওই সাঁকোর দুপাশে কোনো রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এক কিলোমিটার সড়কের যাতায়াত কমাতে এ সাঁকোটি ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশসহ ৬৬ নম্বর ওয়ার্ডের হাজার হাজার মানুষের একমাত্র ভরসা। তাই এখানকার সাঁকো সংশ্লিষ্ট অধিবাসীদের প্রাণের দাবি শেখ রাসেল সাঁকোর জায়গায় দ্রুত সময়ের মধ্যে একটি পাকা সেতু নির্মাণ করা হোক। কারণ এ সাঁকোর সঙ্গে প্রায় মুখোমুখি জায়গা মিলিয়ে ডেমরা-যাত্রাবাড়ী ৬ লেন সড়কের ওভারপাসের মিল রাখা হয়েছে, যার নিচ দিয়ে মানুষ চলাফেরা করবে।
এদিকে সরকারিভাবে এ সেতুটি নির্মাণের কথা থাকলেও তার কোনো খোঁজখবর নেই, অথচ ডেমরা-যাত্রাবাড়ী ওভারপাস নির্মাণ হয়ে গেছে অনেক আগেই।
এলাকাবাসী জানান, প্রায় ৫...
