Sunday, May 10

Tag: পশুচিকিৎসক গ্রেফতার

চুরির অপবাদ দিয়ে সুঁচ ফুটিয়ে নির্যাতন, পশুচিকিৎসক গ্রেফতার

চুরির অপবাদ দিয়ে সুঁচ ফুটিয়ে নির্যাতন, পশুচিকিৎসক গ্রেফতার

বাংলাদেশ
রংপুরের পীরগাছা উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে এক পশুচিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল পীরগাছা উপজেলার সাতদরগা নবু পাঠানপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে পশুচিকিৎসক জাহিদুল গ্রামের মৃত আব্দুল আউয়ালের স্ত্রী সাবিনা খাতুনের বাড়ি গিয়ে তার ছেলে আবু জাহিদকে ঘরের বাইরে ডেকে নেন। কিছু বুঝে ওঠার আগেই শিশু জাহিদকে মারধর শুরু করেন তিনি। মারধরের একপর্যায়ে পার্শ্ববর্তী বানেছা বেগমের একটি ঘরে আটকে রেখে শিশুটির ডান হাত ও শরীরের বিভিন্ন স্থানে সুঁচ ফুটিয়ে নির্যাতন করেন। এ ঘটনায় শিশু আবু জাহিদ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পর...