বন্যাদুর্গত তিন হাজার পরিবারের পাশে রংধনু গ্রুপ
স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত সিলেট অঞ্চলের তিন হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মানবিক কার্যক্রম এগিয়ে চলেছে।
রোববার সিলেটের কোম্পানীগঞ্জে ৫০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল তাহিরপুরের বন্যাদুর্গত আরও ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ। মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার ও বুধবার কানাইঘাটের দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।
এর আগে রোববার প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এলাকায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের ...
