বিশ্বকাপের এই আসরে সেরা ডিসিপ্লিন বোলার – মাশরাফি
চলতি বিশ্বকাপের পারফরম্যান্স বিচার করে তাকে নিয়ে সমালোচকদের মন্তব্যের শেষ নেই। তিনি শুধু অধিনায়ক কোটায় দলে আছেন- এমন কথা শোনা যায় হরহামেশাই। মাশরাফি বিন মর্তুজার দলে থাকা নিয়ে প্রশ্নও তুলে দিয়েছেন কেউ কেউ। দু-একটি ম্যাচ খারাপ করলেই তার দিকে ধেয়ে আসে সমালোচনার তীর। মাশরাফি অবশ্য এসবের কিছুইতে পাত্তা দেন না। জবাব দেন খেলার মাঠেই।
এবারের বিশ্বকাপেও তাকে নিয়ে সমালোচনা অনেক। প্রথম দুই ম্যাচে খারাপ বোলিং করায় তীর্যক সব মন্তব্যও ধেয়ে এসেছে মাশরাফির দিকে। তবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলে পেস বোলারদের মধ্যে সবচেয়ে ডিসিপ্লিন বোলিং করেছেন মাশরাফিই। বিশ্বকাপের চার ম্যাচে একটিও ওয়াইড দেননি তিনি। তবে মাত্র একটি নো বল দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৬ ওভার বল করে ৮.১৬ গড়ে ৪৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। দ্বিতীয় ম্যাচেও কোনো উইকেট পাননি...
