Saturday, April 18

Tag: ভালো শুরুর পর ফিরে গেলেন তামিম-লিটন

ভালো শুরুর পর ফিরে গেলেন তামিম-লিটন

ভালো শুরুর পর ফিরে গেলেন তামিম-লিটন

খেলা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। আর ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ভালো শুরু এনে দিয়ে প্রায় একই সময়ে দুইজন আউট হয়ে যান। উদ্বোধনী জুটিতে তামিম-লিটন বাংলাদেশকে এনে দেন ৯৫ রান। এ সময় তামিম ৬৭ বল খেলে ৪১ রান করে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরে যান। তাকে আউট করেন আন্দিলে ফেলুকায়ো। তামিম বিদায় নেওয়ার পর লিটন দাস ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬৭ বল খেলে ৫০ রান পূর্ণ করেই তিনি আউট হন। তাকে সরাসরি বোল্ড আউট করেন দেন কেশভ মহারাজ। তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০৫। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু ৯ দেখায় একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। ফলে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্...