Sunday, April 26

Tag: মন্ত্রণালয়ের ধীরগতিতে বঞ্চিত শিক্ষকরা

মন্ত্রণালয়ের ধীরগতিতে বঞ্চিত শিক্ষকরা

মন্ত্রণালয়ের ধীরগতিতে বঞ্চিত শিক্ষকরা

বাংলাদেশ
ঘোষণাটি আসার কথা ছিল গত মার্চে। এরপর বলা হয় মে মাসে। ইতোমধ্যে অর্থবছরের শেষ মাস জুন শুরু হয়েছে। তবু নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এখনো দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। অবশ্য আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি চলছে। যদি তা সম্ভবও হয়, তবু চলতি অর্থবছরে বরাদ্দ অর্থে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেননা একটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়ার পর সেটির জনবলকে এমপিও দিতে ৬-৭ মাসের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এই অবস্থায় এ খাতে চলতি বছরে বরাদ্দকৃত অর্থ ফেরতই দিতে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। আরও জানা যায়, নতুন করে এমপিওভুক্তির লক্ষ্যে প্রায় ২৩০০ স্কুল, কলেজ ও মাদ্রাসার একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় তৈরি করেছে। প্রায় সাড়ে ৭ হাজার আবেদন যাচাই করে রোজার আগেই তা চূড়ান্ত করা হয়েছিল। কথা ছিল, ঈদ উপহার হিসাবে রোজ...