মিমের বিয়ে কাল
মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্ম রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদানপর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।
ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিদ্যা সিনহা মিম অভিনীত 'পরাণ' সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া 'অন্তর্জাল' ও 'দামাল' সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিম। সিনেমার নাম ‘পথে হলো দেখা’। গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই অভিনেত্রী।
জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্য...
