জাতীয় দল না পিএসএল, যা জানালেন রশিদ খান
রশিদ খান রোববার লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের ফাইনালে খেলবেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়, পিএসএল খেলেই বাংলাদেশে তৃতীয় ওয়ানডের জন্য আসবেন রশিদ।
শেষ পর্যন্ত আফগানিস্তানের তারকা লেগ স্পিনারকেই বিষয়টা খোলাসা করতে হলো।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রশিদ লিখেছেন, লাহোর কালান্দার্সের অংশ হয়ে সতীর্থদের সঙ্গে পিএসএলের ফাইনালে খেলতে পারলে দারুণ হতো। কিন্তু তার কাছে সবার আগে জাতীয় দল।
রশিদ খান লেখেন, জাতীয় দলের প্রতি আমার দায়িত্বের কারণে আমি ফাইনালে খেলতে পারছি না। এটা তার কাছে সর্বদা প্রথম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সফরের আগে পিএসএল মাতাচ্ছিলেন রশিদ। লাহোরের জন্য নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ ছিলেন ২৩ বছর বয়সী এই বোলার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের বিমান ধরার আগে রীতিমতো তাকে গার্ড অব অনার দিয়ে বিদায়...
