হলিউড প্রসঙ্গ টেনে ফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন
বাংলাদেশের প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাজের ধরন নিয়ে কথা বলতে গিয়ে হলিউডের প্রসঙ্গ টানেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল চলছে।
মেহজাবীনকে হেয় করে ট্রল, মিমে মেতেছেন নেটিজেনদের একাংশ। ফেসবুকে তাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করছেন অনেকেই।
গত ৮ মার্চ আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার সেই বক্তব্য। এর পর পরই শুরু হয় মেহজাবীনকে নিয়ে ট্রল, বিদ্রূপ।
খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
অনেকের মতে, হলিউডের প্রসঙ্গ টেনে মেহজাবীন বেশি বলে ফেলেছেন। মিডিয়াতে এসে মেপে মেপে কথা বল...
