Saturday, May 16

Tag: যানজটে দুর্ভোগ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যানজটে দুর্ভোগ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যানজটে দুর্ভোগ

বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় রূপসী নামে একটি রপ্তানীমুখী পোষাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক বেতন ভাতার দাবীতে লিংক রোড অবরোধ করে রেখেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে লিংক রোডে শিবু মার্কেট এলাকায় এ অবরোধ চলছে। প্রায় দেড় ঘণ্টার সড়ক অবরোধে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা জানান, ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত রূপসী গার্মেন্টসে প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এ শ্রমিকদের মধ্যে কেউ তিন মাসের আবার কেউ দুই মাসের বেতন বকেয়া। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাদের এক মাসের বেতন আটকালে বসবাসে খাওয়া-দাওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে হয়। এর মধ্যে মালিকপক্ষ কয়েক মাস যাবত বেতন ভাতা দেয় না। এতে শ্রমিকদের নানা সমস্যায় পড়েও কারখানায় কাজ করতে হয়। আর সমস্যার বিষয়টি মালিকপক্ষকে বারবার জানিয়েও ব্যর্থ হয়ে বিক্ষোভ করতে শ্রমিকরা বাধ্য হয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শিল্পপ...