রাশিয়ার ‘আলোচিত যুদ্ধজাহাজ’ ধ্বংস করে দিল ইউক্রেন!
রাশিয়া ইউক্রেনে হামলা করার পরদিনেই ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করে।
স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল মোস্কভা নামের একটি যুদ্ধ জাহাজ। তারা সেখানে গিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করেন।
কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ।
খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ সেনারা।
যেই জাহাজ নিয়ে রাশিয়া ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল সেই জাহাজটি ইউক্রেনের সেনারা ধ্বংস করে দিয়েছে।
এমন খবরই জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কৃষ্ঞ সাগরে অবস্থিত ‘আলোচিত...
