রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০
রাস্তা ছেড়ে বাস খাদে, আহত ২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাগুরমারী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। সোমবার বিকেলে তেতুলিয়া উপজেলার মাগুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ (২৬) পঞ্চগড় সদর উপজেলার মালিপাড়া গ্রামের কছিরউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার বিকেলে পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী জনতা এন্টারপ্রাইজ নামের বাসটি মাগুরমারী এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।...
