Saturday, April 25

Tag: সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে। রোববার করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল এই দেশটি। ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩০৬ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৭ হাজার ২৩৫ জন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার পর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭০৮ জনে। রোববার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মারা গেছেন ১ হাজার ৮৯৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁ...