সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতুগুলো
পটুয়াখালীর বাউফলে দুটি সেতুর সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। ২০১৯-২০২০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতু দুইটি নির্মাণ করেছে।
প্রায় ১ বছর আগে দুটি সেতুর মূল অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এরপর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ফাঁসিকাটা খালের উপর সেতু নির্মাণ করা হয়। ১ বছর ধরে একই অবস্থায় পড়ে আছে সেতুটি। সংযোগ সড়ক নির্মাণ না করায় ফাঁসিকাটা সেতু কোন উপকারে আসছে না।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অনিচুর রহমান রব বলেন, সংযোগ সড়ক নির্মাণ না করায় ধুলিয়া লঞ্চঘাটের যাত্রীরা মহা ভোগান্তির কবলে পড়েছেন। গভীর রাতে ধুলিয়া লঞ্চঘাটে ঢাকা রুটের একাধিক লঞ্চ নোঙর করে। শতশত যাত্রী এই পথে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা...
