সাকিব না পেলেও দল পেলেন মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম তোলা হয় নিলামে। কিন্তু তাকে দলে নেয়নি কেউ। সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেলেন।
গত আসরে মোস্তাফিজকে দলে ভেড়ায় রাজস্থান রয়্যালস। আর এবার তাকে নিল দিল্লি ক্যাপিটালস।
এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। আর তাকে তার ভিত্তি মূল্যেতেই কিনে নেয় দিল্লি। অন্য কোনো দল তার জন্য আগ্রহ দেখায়নি। ...
