‘সাকিবময়’ এক ম্যাচে সহজ জয় গায়ানার
এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার পর টানা দুই ম্যাচে গোল্ডেন ডাক দেখে বিদায় নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে দানে দান তিন দান নিতে পারেনি গোল্ডেন ডাক। বরং পাশার দান বদলে এবার সাকিবের হাতেই।
আর তাতেই ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ দ্যুতি ছড়িয়ে সাকিবময় এক ম্যাচে নিজ দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে সহজ জয় পাইয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ব্যাট হাতে ৩৫ রানের পর বল হাতে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব। সঙ্গে সরাসরি থ্রোয়ে একটি রান আউটও রয়েছে তার। আর তাতেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা।
ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই অল আউট হয়ে যায় ত্রিনবাগো। এই নিয়ে সাকিব দলটিতে যোগ দেওয়ার পর টানা তিন ম্যাচেই জয় পেল গায়ানা। ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন...
