সারা ও অনন্যার প্রশংসায় পঞ্চমুখ আলিয়া
বলিউডের তারুণ্যদীপ্ত তিন নায়িকা আলিয়া, সারা ও অনন্যা পান্ডে। বর্তমান সময়ে বলিউড কাঁপাচ্ছেন এই তিন সেনসেশন।
হাল প্রজন্মের তিন জনপ্রিয় নায়িকার মধ্যে কাজ নিয়ে প্রতিযোগিতা আছে। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কটা যে চমৎকার, সেটি আবারও প্রমাণ পাওয়া গেছে। তারা একে অপরকে সম্মান দেন, প্রশংসা করেন।
সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সারা আলি খান ও অনন্যা পান্ডে বলেছিলেন, আলিয়া ভাট হচ্ছেন তাদের অনুপ্রেরণা।
তাকে নিয়ে দুই নায়িকার প্রতিক্রিয়ায় আলিয়া ভাটের প্রতিক্রিয়াটা আরও জোরালো। তিনি সারা আর অনন্যার ভূয়সী প্রশংসা করেছেন।
‘এটি (সারা-অনন্যার প্রশংসা) খুবই মিষ্টি। আমি খুবই পুলকিত অনুভব করছি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সারা ও অনন্যাকে খুবই ভালোবাসি। তারা দুজনে আমার খুবই প্রিয়।’
আলিয়া যোগ করেন, ‘সারা ও অনন্যা চমৎকার, অপ্রতিদ্বন্দ্বী ও বিশেষ কিছু। অনন্যার অভি...
