সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর
বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খানের প্রেমিকার তালিকা কম দীর্ঘ নয়। তার প্রেমিকা হিসেবে নাম শোনা গেছে সংগীতা বিজলানী, কখনও সালমান খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোমি আলি রাই তো কখনও ক্যাটরিনা কাইফ।
সম্প্রতি শোনা যায়, বর্তমানে তিনি ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। নাম না করে সালমান খানকে সাবধান করে দিলেন তার সাবেক প্রেমিকা সোমি আলি। সদ্য নিজের সোশ্যাল মিডিয়া সাবেক বলিউড অভিনেত্রী এবং সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলি একটি পোস্ট করেছেন। যেখানে তিনি নাম না করে সালমান খানকে সাবধান করে দিয়েছেন। পাশাপাশি টেনেছেন ঐশ্বরিয়া রাইয়ের প্রসঙ্গও।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সোমি আলি একটি পোস্ট করেছেন। সেখানে একটি গানের ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী। ছবিটি সালমান খান, ভাগ্যশ্রী অভিনীত 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির 'আতে ...
