সালমান শাহ’র ৫২তম জন্মদিন আজ
আধুনিক বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহ’র জন্মদিন আজ। দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলজ্বলে। ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজও তিনি তাই আছেন।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমানের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। বেঁচে থাকলে আজ ৫১ পেরিয়ে ৫২ বছরে পা দিতেন নায়ক সালমান শাহ।
সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৯৩ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সালমান-মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। রাতারাতি তারকা বনে যান এই জুটি। সেই থেকে সা...
