সাড়ে ২৬ লাখ টাকার ‘অচল’ সেতু
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের একটি সেতুর এক পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় প্রায় সাড়ে ২৬ লাখ টাকার সেতু কোনো কাজে আসছে না। অচল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন।
সরজমিনে দেখা যায়, অত্র ইউনিয়নের কান্দিউড়া রাস্তায় যোগের হাওড় এলাকায় ফুলেরশ্বরী খালের উপর রাস্তা বিচ্ছিন্ন অবস্থায় দাড়িয়ে আছে ৩৪ ফুটের দীর্ঘ একটি সেতু। সেতুটির দুপাশে রয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বর্ষা মৌসুমে সেতুটির পশ্চিম পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন।
অপরদিকে পূর্বপাশে সংযোগ সড়কটি রয়েছে ভাঙাচুরা অবস্থায়। সেই রাস্তাটিতে দীর্ঘদিন যাবত মাটি না ফেলায় সেতু থেকে নিচু হওয়ায় বর্ষার পানিতে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাটি। যার ফলে কৃষকরা ফসল ঘরে তুলতে দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া পূর্বগ্রামের মানুষ, পশ্চিম গ্রামে যেতে ৩ কিলোমিটার রাস্তা ঘুরে যোগাযোগ রক্ষা করতে হয়।
আবার শুকনো মৌসুমে বিস্তীর্ণ মাঠের মধ্য থেকে বোরো ধান বা অন্...
