সিলেট-সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ
সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। শুক্রবার অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
এবার সিলেট সুনামগঞ্জে সব বিদ্যুৎ উপকেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে। ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকায় রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।
সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের সুইচইয়ার্ড প্লাবিত হওয়ায় বন্ধের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চলও বিদ্যুৎ সরবরাহ।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সিলেট অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন তিনি।
বৃহস...
