স্মিথের থাপ্পড়কাণ্ড নিয়ে যা বললেন সালমান
অস্কারের মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে সজোরে চড় মেরেছেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনা নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। গোটা বিশ্ব যেন দুইভাগে ভাগ হয়ে গেছে। কেউ নিয়েছেন স্মিথের পক্ষ, আবার কেউ রকের পক্ষ। এবার এ নিয়ে মুখ খুললেন সালমান খান।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আইফা অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানে বলিউড সুপারস্টারকে জিজ্ঞেস করা হয় কোনো অনুষ্ঠানের সঞ্চালককে কী তার করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত? কারো নাম সরাসরি উল্লেখ না করে সালমান বলেন, ‘একজন সঞ্চালক হিসেবে আপনাকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। মঞ্চে দাঁড়িয়ে করা রসিকতা নিয়ে সতর্ক থাকা উচিত। রসিকতার মাত্রাজ্ঞান অবশ্যই থাকা উচিত।’
অভিনেতা আরও বলেন, ‘আমি বিগ বস, দশ কা দম এবং অনেক লাইভ শো সঞ্চালনা করেছি স্টেজে দাঁড়িয়ে। বিগ বস সঞ্চালনার সময় এক প্রতিযোগীর কাজে রেগে গিয়েছিলাম। শোতে...
