সড়কি দিয়ে কুপিয়ে কৃষককে হত্যা
নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য কোন্দলের জের ধরে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে সড়কি দিয়ে কুপিয়ে মিজানুর শরীফ নামে এক কৃষককে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার শামুকখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। তাদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিজানুর শরীফ (৫০) ওই গ্রামের মৃত ওয়াদুদ শরীফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম কাজী সমর্থিত লোকজনদের সঙ্গে আসকার খন্দকার সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। মঙ্গলবার দুপুরে আসকার খন্দকারের নেতৃত্বে হোসেন খন্দকার, জাহিদ খন্দকার, মনির খন্দকার ও শহিদ খন্দকারসহ অর্ধশতাধিক লোক প্রতিপক্ষ ওবায়দুর কাজীর বাড়িতে হামলা চালিয়ে জোরপূর্বক গরু ধরে নিয়ে যায়।
পরে ওই লোকজনই কালাম কাজ...
