১৫আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ
১৫আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক,
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী যাত্রাবাড়ি কাজলায় দোয়া মাহফিল ও দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ।
রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্য মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ১৫ আগস্ট আওয়ামী যুবলীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে এই অনুষ্ঠান করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। পরে ...
