Friday, May 22

Tag: ২৮টি ড্রেজার ও ১৬শ ফুট পাইপ ধ্বংস

বালু দস্যুদের তৈরি রাস্তা, ২৮টি ড্রেজার ও ১৬শ ফুট পাইপ ধ্বংস

বালু দস্যুদের তৈরি রাস্তা, ২৮টি ড্রেজার ও ১৬শ ফুট পাইপ ধ্বংস

বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়া বনভূমি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২৮টি ড্রেজার মেশিন ও ১ হাজার ৬০০ ফুট বালি উত্তোলনের পাইপ ধ্বংস করে দিয়েছে বনবিভাগ। এ ছাড়াও অবৈধভাবে বালু লুটের জন্য বালু দস্যুদের বানানো একটি রাস্তা ধ্বংস করে ফেলা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ। শুক্রবার কক্সবাজার উত্তর বনবিভাগের অধীনে চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের খুটাখালি বিটের খুটাখালি খাল, পাগলিরবিল, মুক্তিযোদ্ধার বাগান এবং ফাসিয়া রেঞ্জের ডুলাহাজারা বিটের ডুলাহাজারা সাফারি পার্ক সীমানা প্রাচীর সংলগ্ন দাংগাঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ধ্বংস করা হয়। এ বিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, সঙ্ঘবদ্ধ কয়েটি চক্র অবৈধভাবে বনভূমির আশেপাশে থেকে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চকরিয়া উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ও বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ...