Friday, May 1

মহাখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজধানীর মহাখালীতে কাজী রাশেদ নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে মরদেহটি বনানী থানা পুলিশ উদ্ধার করে।
নিহত রাশেদ বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা।
বনানী মডেল থানার ওসি ফরমান আলী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাখালীর আমতলীতে ভোরের দিকে জলখাবার হোটেলের পেছনে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদ স্থানীয় এক যুবলীগ নেতার সঙ্গে ঘোরাফেরা করতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে রাশেদ সবার বড়।

Leave a Reply