
সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠঃ
সময়ের আলোচিত মডেল-অভিনেত্রি নওমি খানের নতুন মিউজিক ভিডিও “কাজল কালো চোখ”। গানটিতে কন্ঠ দিয়েছেন রাজিব রায়হান ও হ্যাপি আফরিন। গানটির গীতিকার অরুন আহমেদ, সংগীত পরিচালনা করেছেন অমিত। গানটির মিউজিক ভিডিওতে নওমির সাথে মডেল হয়েছেন রিয়েল। গানটির ভিডিও পরিচালনা করেছেন রাজু আহমেদ। গানটির মিউজিক ভিডিও টি লেবেলের ব্যানারে প্রকাশিত হয়েছে।
মডেল-অভিনেত্রী নওমি স্বদেশ কন্ঠকে জানান- আমার নতুন মিউজিক ভিডিও “কাজল কালো চোখ” খুবি সুন্দর গল্প দিয়ে ভিডিওটি যত্ন করে পরিচালনা করেছেন রাজু ভাইয়া। পুরো টিম অনেক কষ্ট করেছে আমার সাথে কো-মডেল অনেক সাপোট দিয়েছে। আশা করি গানটি সবার কাছে ভাল লাগবে, সবাই আমার জন্য দোয়া করবেন। স্বদেশ কন্ঠ পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।
