

বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়- আরজে সাইমুর ঃ
নির্মাতা জাহিদ হোসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী, জায়েদ খান, নবগতা নায়িকা স্নিগ্ধা ও শহীদুজ্জামান সেলিম এবং আবুল হোসেন মজুমদার। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
মঙ্গলবার থেকে এফডিসিতে চলছিল ‘সোনার চর’ ছবির ১টি গানের শুটিং। সেখানে অবিকল গ্রাম বানিয়ে চলছে শুটিং। বানানো হয়েছে বেদেপল্লী। এই সিনেমার একটি গানের দৃশ্যধারণ করা হয়েছে। নায়িকার পাশিপাশি গানের দৃশ্যে অংশ নেন এই ছবির নায়ক অভিনেতা জায়েদ খান।

শুটিংয়ের ফাঁকে প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, ‘সোনার চর’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। তবে এই সিনেমা সাপকে ঘিরে নয়। বরং একটি গানের দৃশ্যে প্রাসঙ্গিক কারণে সাপের প্রয়োজন ছিলো। তাই এতো বড় বড় সাপ আনা হয়েছে। তিনি আরো বলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানকে এবার হাতে সাপ নিয়ে দেখা যাবে সিনেমাতে। এই সিনেমার প্রায় ৬০ ভাগ শুটিং শেষ হয়েছে। বরিশালেও এই সিনেমার শুটিং করা হবে জানান এক্সেল ফিল্মস এর কর্ণধার প্রযোজক জাহাঙ্গীর সিকদার।
তিনি বলেন, ‘এটি আমার প্রযোজনায় ৯ম সিনেমা আর আমার প্রতিষ্ঠান এক্সেল ফিল্মস এর ২য় সিনেমা।
