
বিড়াল লাথি মেরে প্রায় ৩ কোটি টাকা জরিমানা দিলেন ফরাসি ফুটবলার কুর্ট জুমা। হারালেন পোষ্য দুটি বিড়ালকেও।
শুধু তাই নয়; বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে করা চুক্তিও হারিয়েছেন তিনি।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জুমার একটি ভিডিওতে। স্ন্যাপচ্যাটে ভিডিওটি পোস্ট করেন ওয়েস্ট হাম ডিফেন্ডারের ভাই ইয়োয়ান।
ভিডিওতে দেখা যায়, এ ফরাসি ফুটবলার একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছেন এবং মুখে আঘাত করছেন। বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকোনোর চেষ্টা করলে জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি।
